শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে ১৬ সিনেমা ৷

ঈদে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে ১৬ সিনেমা ৷

ঈদে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে ১৬ সিনেমা ৷

 

প্রতিবছর দুই ঈদে কিছুটা হলেও চাঙা হয় দেশের চলচ্চিত্র শিল্প। গত বছর দুই ঈদে মোট ১২টি সিনেমা মুক্তি পেলেও, এবার শুধু রোজার ঈদেই ১৬টি সিনেমা মুক্তির প্রস্তুতি চলছে। যদিও বেশিরভাগ সিনেমার শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ এখনো শেষ হয়নি, তবুও নির্মাতারা ঈদকে টার্গেট করেই এগোচ্ছেন।

ঈদের আলোচনার কেন্দ্রে আছেন শাকিব খান। আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় নব্বই দশকের গ্যাংস্টার রূপে দেখা যাবে তাকে। পাশাপাশি রেদওয়ান রনির ‘দম’-এ আছেন আফরান নিশো, আর ‘রাক্ষস’ নিয়ে ফিরছেন সিয়াম আহমেদ। তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ নির্মিত হচ্ছে হুমায়ূন আহমেদ–এর উপন্যাস অবলম্বনে।

দীর্ঘদিন পিছিয়ে থাকা ‘পিনিক’ ও সরকারি অনুদানের ‘বনলতা সেন’ও মুক্তির দৌড়ে আছে। এ ছাড়া ‘ট্রাইব্যুনাল’, ‘হাঙর’, ‘মালিক’, ‘দুর্বার’, ‘রঙবাজার’, ‘কাট পিস’, ‘ডোডোর গল্প’, ‘তছনছ’, ‘অফিসার’ ও ‘প্রেশার কুকার’সহ আরও বেশ কিছু সিনেমা ঈদে আসার প্রস্তুতি নিচ্ছে।

তবে বড় প্রশ্ন একটাই হল সংকট। প্রেক্ষাগৃহের স্বল্পতার কারণে শেষ পর্যন্ত কতগুলো সিনেমা মুক্তি পাবে এবং টিকতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।