মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ববি হাজ্জাজের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া, কড়া প্রতিবাদ খেলাফত মজলিস-এর

ববি হাজ্জাজের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া, কড়া প্রতিবাদ খেলাফত মজলিস-এর

ববি হাজ্জাজের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া, কড়া প্রতিবাদ খেলাফত মজলিস-এর

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির অভিযোগ, ঢাকা-১৩ আসনের নির্বাচনী ফলাফল ‘ডাকাতি’ ও প্রতিমন্ত্রীর ধারাবাহিক ‘মিথ্যাচার’ চলতে থাকলে তা সরকারের জন্য রাজনৈতিক সংকট ডেকে আনতে পারে।

রোববার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি বলেন, দলীয় আমির ও ওই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক-এর বিরুদ্ধে মামলা করার হুমকি রাজনৈতিক প্রতিহিংসার অংশ এবং এর মাধ্যমে জনগণের রায় আড়াল করার চেষ্টা চলছে।

এর আগে সকালে নির্বাচনে আহত বিএনপির কয়েকজন নেতাকর্মীকে দেখতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে গিয়ে ববি হাজ্জাজ অভিযোগ করেন, ঢাকা-১৩ আসনে কেন্দ্র দখল ও সহিংসতার ঘটনায় মামুনুল হকের সংশ্লিষ্টতা রয়েছে এবং তার বিরুদ্ধে মামলা করা হবে।

খেলাফত মজলিসের বিবৃতিতে এসব অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে বলা হয়, রিকশা প্রতীকে বিপুল জনসমর্থন দেখা যাওয়ার পর থেকেই একটি প্রভাবশালী মহল ফলাফল পরিবর্তনের পরিকল্পনা বাস্তবায়ন করে। বৈধ ভোট বাতিল, ফলাফলের শিটে কারসাজি এবং চূড়ান্ত ফল পরিবর্তনের মাধ্যমে প্রকাশ্যে ‘রেজাল্ট ডাকাতি’ হয়েছে বলেও অভিযোগ করা হয়। দলটির দাবি, কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রায় ২০ মিনিট মামুনুল হককে বিজয়ী ঘোষণা করার পর হঠাৎ ফল পরিবর্তন জনমনে সন্দেহ তৈরি করেছে। নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া এবং ফলাফল স্থগিতের আবেদন করা হলেও দ্রুত গেজেট প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অতীতেও মামুনুল হককে রাজনৈতিকভাবে দমাতে মিথ্যা মামলা ও হয়রানির পথ নেওয়া হয়েছিল এবং বর্তমান পরিস্থিতি তারই ধারাবাহিকতা। একই সঙ্গে শেখ হাসিনা পরিবারের সঙ্গে ববি হাজ্জাজের ঘনিষ্ঠতার প্রসঙ্গ টেনে দলটি এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ করে।

তবে এসব অভিযোগের বিষয়ে শিক্ষা প্রতিমন্ত্রীর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।