শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিডিআর ট্রেজিডি নিয়ে চলচ্চিত্র বানাবেন খিজির।

বিডিআর ট্রেজিডি নিয়ে চলচ্চিত্র বানাবেন খিজির।

বিডিআর ট্রেজিডি নিয়ে চলচ্চিত্র বানাবেন খিজির।

 

চলতি বছরের শুরুতে একটি পডকাস্টে এসে ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন নির্মাতা রায়হান রাফী। এবার একই ঘটনা নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিলেন খিজির হায়াত খান। ইতিমধ্যে সিনেমার চিত্রনাট্যের কাজও শেষ করেছেন বলে জানিয়েছেন এই নির্মাতা।

 

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরের একটি গ্রুপ দ্বারা সংঘটিত বিদ্রোহ এবং হত্যাকাণ্ডই পিলখানা হত্যাকাণ্ড বলে পরিচিত। ওই ঘটনায় তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়। সেই ঘটনাই পর্দায় তুলে ধরতে চান খিজির হায়াত খান।

 

ফেসবুকে খিজির হায়াত খান লেখেন, ‘দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী যখন পিলখানা নিয়ে পুনঃ তদন্তের নির্দেশ দিলেন, আমার তখন পিলখানা নিয়ে স্ক্রিপ্ট লেখা অবশেষে শেষ হলো। আশা করি সিনেমাটি যখন নির্মাণ শেষ করতে পারব, ইনশা আল্লাহ তখন দেশের মানুষকে দেখাতে কোনো অযাচিত বাধার সম্মুখীন হতে হবে না। আমরা আমাদের আপনজনদের হত্যার সঠিক ও সুষ্ঠু বিচার দেখতে চাই, তাঁদের ওপর হওয়া অন্যায় অত্যাচারগুলো শিল্পের মাধ্যমে দেখাতে চাই।