শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশকে নিরাপদ ও শক্তিশালী করতে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

দুই দেশকে নিরাপদ ও শক্তিশালী করতে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

দুই দেশকে নিরাপদ ও শক্তিশালী করতে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র


দুই দেশকে নিরাপদ, শক্তিশালী ও উন্নত করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এক সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিষ্টেনসেন।

সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত।


ঘন্টাব্যাপী সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি রাষ্ট্রদূত। তবে আলোচনা শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই সৌজন্য সাক্ষাতের বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন জানান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এরপর মন্ত্রী ও প্রতিমন্ত্রী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইইউ মিশন প্রধান মাইকেল মিলারের নেতৃত্বে স্পেন, জার্মান, নরওয়ে, ফান্স, ডেনমার্কসহ ৮টি দেশের রাষ্ট্রদূতরা। ইইউ প্রতিনিধি দল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকগুলোতে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।