শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিয়ে নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী।

বিয়ে নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী।

বিয়ে নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী।

 

সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী মৌসুমী। কিছু দিন আগে গুঞ্জন চাউর হয়, অভিনয়শিল্পী ও পরিচালক হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন তিনি! যদিও এ অভিনেতা বিষয়টিকে ‘মিথ্যা’ বলে দাবি করেন।

বিয়ের গুঞ্জন নিয়ে হাসান জাহাঙ্গীর কথা বললেও নীরব ছিলেন মৌসুমী। অবশেষে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন নব্বই দশকের এই জনপ্রিয় নায়িকা।

মৌসুমী বলেন, এ ধরনের প্রোপাগান্ডা নিয়ে কী বলব। যে কথা বলিই না কেন, মিথ্যা খবরটাই মানুষের কাছে মুখরোচক মনে হবে।

তার কথায়, এ ধরনের প্রোপাগান্ডা আমার কাছে খুবই বিরক্ত লাগে, এসব নিয়ে কথা বলাটাও এক রকম মূল্যহীন মনে হয়। আমি তো এসব নিয়ে কোনো ধরনের পাবলিসিটি চাচ্ছি না।

যার দরকার সে হয়তো এটা নিয়ে কথা বলছে, বলুক।
কিছু মানুষ রয়েছেন, যারা বানিয়ে বানিয়ে গল্প বলে মজা পায় বলে মনে করেন মৌসুমী। তার মতে, জগতে কিছু নিন্দুক থাকবে, তারা মানুষকে নিয়ে বানিয়ে বানিয়ে গল্প বলে মজা পায়,  তারা এসব গল্প বলতেই থাকবে। এ ধরনের মানুষ এখন ভিউ চায়, সবার একটু মনোযোগ চায়, তারা কোনো কিছু না জেনে মিথ্যাকে সত্য বানিয়ে রংচং মিশিয়ে উপস্থাপন করে ফেসবুকে।

শিল্পী ও পরিচিত মানুষদের নাম ব্যবহার করে এসব বিষয়ে ভিডিও বানালে বা পোস্ট করলে ফেসবুকে রিচ বাড়ে, ইউটিউবে ভিউ হয় বেশি। সেই সুযোগটা তারা নেয় বলে মত মৌসুমীর।  

এসব সংকট নিরসনে আইনের প্রয়োগের বিষয়টি সামনে আনেন মৌসুমী। এ অভিনেত্রী বলেন, এটার প্রতিকারে যদি আইনে থাকত, আইনের সঠিক প্রয়োগ থাকত এবং দৃষ্টান্তমূলক শাস্তি আগে কখনো দেওয়া হতো, তখন এসব নিয়ে ভিউখোর মানুষের গুজব ছড়ানো বন্ধ হয়ে যেত। ভিউখোর মানুষেরা ব্যক্তিগত স্বার্থের লোভে শিল্পীদের ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত করছে।