শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কেন চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো।

কেন চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো।

কেন চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো।

অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার অভিযোগে করা মামলায় এ আদেশ দেন আদালত। অভিনেত্রীর সঙ্গে তার স্বামী মামুনুর রশীদ রাহূলের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত এই আদেশ দেন।

 

বাদীপক্ষের আইনজীবী এ কে ফয়সাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ তাদের আদালতে হাজির হওয়ার জন্য তারিখ নির্ধারণ ছিল। কিন্তু তারা কেউ আদালতে হাজির হয়নি। এ কারণে আমরা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করি। আদালত শুনানি নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

 

গত ২৯ জানুয়ারি মোসা. সুরভী বেগম নামের এক নারী মামলাটি দায়ের করেন। ওইদিন আদালত ১৯ ফেব্রুয়ারি মধ্যে আসামিদের হাজির হতে সমন জারি করেন। মামলায় আরও দুজনকে আসামি করা হয়েছে। তারা হলেন, রাহূলের ভাই নান্নু মিঞা ও বোন মহিমা বিবির। বাদীর অভিযোগে বলা হয়, বাদী সুরভী বেগম এবং আসামি নিঝুম ও রাহূল পূর্বপরিচিত এবং এক সময় তাদের মধ্যে 'আস্থার' সম্পর্ক ছিল। সেই সুবাদে ২০২০ সালের ১ অক্টোবর সুরভীর কাছ থেকে সাড়ে ১২ লাখ টাকা ধার চান নিঝুম ও রাহূল। ১১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত তিন দফায় তাদের সাড়ে ১২ লাখ টাকা দেন সুরভী। দুই মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার শর্তে চুক্তি সই হয়। রাহূল টাকা ফেরত না দিলে বা মারা গেলে তার ভাই নান্নু টাকা ফেরত দেবেন বলে সেখানে লেখা হয়।

 

আরও বলা হয়, সুরভী বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে আর্থিক অস্বচ্ছলতা দেখা দেয়। জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজনে গত বছরের ১ মে তিনি টাকা ফেরত চান। তবে নিঝুম ও রাহূল টাকা ফেরত দেবেন না বলে জানিয়ে দেন। পরবর্তীতে ২২ সেপ্টেম্বর রুবিনা নিঝুম ও রাহূলের বনশ্রীর বাসায় গিয়ে টাকা ফেরত চান সুরভী। কিন্তু তারা টাকা দিতে রাজি না হয়ে উল্টো 'প্রাণে মেরে ফেলার' হুমকি দেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।