শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোনারগাঁয়ে অবৈধ বই ছাপার মেশিন ও বিপুল পরিমান বই উদ্ধার

সোনারগাঁয়ে অবৈধ বই ছাপার মেশিন ও বিপুল পরিমান বই উদ্ধার

সোনারগাঁয়ে অবৈধ বই ছাপার  মেশিন ও বিপুল পরিমান বই উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচপুর বেহাকৈর  এলাকা থেকে অবৈধভাবে বই ছাপা কারখার মেশিন ও বিপুল পরিমান বই উদ্ধার করেছে সোনারগাঁ থানা  পুলিশ। যার আনুমানিক মুল্য ২০ লক্ষ টাকা।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায় একটি চক্র দীর্ঘদিন যাবৎ  বিভিন্ন শ্রেনীর লেকচার এবং পাঞ্জেরি প্রকাশনী নামের  গাইড বই  বিনা অনুমতিতে  ছাপিয়ে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিচ্ছে, এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হাড়াচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১ ঘটিকায় পুলিশের একটি টিম অভিযান চালিয়ে অবৈধভাবে ছাপা হওয়া ৪ হাজার পিস  বই ও ছাপানোর মেশিন আটক করে থানায় নিয়ে আসে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, অবৈধ ভাবে ছাপাখানা থেকে বইসহ মেশিন আটক করা হয়েছে। কপিরাইট আইনে মামলা করে জব্দকৃত মালামাল আদালতে প্রেরণ করা হয়েছে।  জড়িতদের গ্রেফতারে কাজ চলছে।

মোশারফ হোসেন 
সোনারগাঁ প্রতিনিধি 
নারায়ণগঞ্জ