শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশের কঠোর সমালোচনা করলেন অভিনেত্রী শবনম ফারিয়া।

পুলিশের কঠোর সমালোচনা করলেন অভিনেত্রী শবনম ফারিয়া।

পুলিশের কঠোর সমালোচনা করলেন অভিনেত্রী শবনম ফারিয়া।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান–এ মাদকবিরোধী বিশেষ অভিযানে পুলিশের কিছু আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। গত পরশু সোমবার রাতে পরিচালিত ওই অভিযানের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, অভিযান চলাকালে এক কিশোরকে সপাটে চড় মারছেন এক পুলিশ সদস্য। ঘটনাটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি ভিডিওটির একটি স্ক্রিনশট শেয়ার করে নিজের প্রতিক্রিয়া জানান।

ফেসবুকে দেওয়া পোস্টে ফারিয়া লেখেন, ‘দেশের আইনশৃঙ্খলার যে অবস্থা, অবশ্যই সার্চ করবেন, জিজ্ঞাসাবাদ করবেন—এইটা আপনাদের কাজ। কিন্তু গায়ে হাত তুলবেন কেন? এই যে হুদাই ক্ষমতার অপব্যবহার করেন, তাই আপনাদের ওপর মানুষের বিশ্বাস কিংবা সম্মান নষ্ট হয়ে যায়!’

তিনি আরও লেখেন, নাগরিক হিসেবে মানুষ আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মান করতে ও বিশ্বাস করতে চায়। আমরা চাই আপনারা সত্যিই আমাদের সেবায় নিয়োজিত থাকুন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন। কিন্তু দেশের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সম্মানও করতে হবে’ যোগ করেন এই অভিনেত্রী।