শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুপারস্টার রজনীকান্ত নিয়ে আসছেন তার শেষ অভিনিত চলচ্চিত্র।

সুপারস্টার রজনীকান্ত নিয়ে আসছেন তার শেষ অভিনিত চলচ্চিত্র।

সুপারস্টার রজনীকান্ত নিয়ে আসছেন তার শেষ অভিনিত চলচ্চিত্র।

থালাইভা'—ভারতীয় সিনেমার এক প্রাণপুরুষ। সুপারস্টার। চিরযুবা। কাশ্মীর থেকে কন্যাকুমারী, ভারতের গণ্ডি ছাড়িয়ে উপমহাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা, তিনি 'দ্য গ্রেট রজনীকান্ত'। দক্ষিণী সুপারস্টার হলেও গোটা উপমহাদেশেই 'থালাইভা' বা নেতা, সেনাপতি হিসেবেই দেখা হয় রজনীকান্তকে। ২০২৩-এ 'জেলার' দিয়ে ৭৪ বছর বয়সেও বক্স অফিস তোলপাড় করছেন।

রজনীকান্ত বর্তমানে বক্স অফিস তোলপাড় করা ‘জেলারে’র সিক্যুয়েল ‘জেলার ২’ নিয়ে ব্যস্ত। নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ এ বছরই পর্দায় আসার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে খবর চাউর হয়েছে, কিংবদন্তি এ অভিনেতা তার বিদায়ী সিনেমার পরিকল্পনা করছেন। যে সিনেমায় প্রযোজনা করতে যাচ্ছেন তার মেয়ে সৌন্দর্য রজনীকান্ত।

পিঙ্কভিলা সূত্রে জানা যায়, রজনীকান্ত তার মেয়ে সৌন্দর্যের সঙ্গে বিদায়ী সিনেমায় কাজ করার পরিকল্পনা করছেন। অবশ্য এখনো এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সুপারস্টার এখনো মনস্থির করতে পারেননি যে, কোন প্রকল্প দিয়ে তিনি তার বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি ঘটাবেন।

রজনীকান্ত পরবর্তী সিনেমা ‘জেলার ২’-তে মোহনলাল, শিব রাজকুমারকে আগের মতোই দেখা যাবে। এবার শোনা যাচ্ছে, বলিউড বাদশা শাহরুখ খানও যুক্ত হতে যাচ্ছেন এ প্রজেক্টে। এ ছাড়াও বিদ্যা বালান ও মিঠুন চক্রবর্তীকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। এ বছরের মাঝামাঝি মুক্তি পেতে পারে দর্শকের চাহিদার তুঙ্গে থাকা সিনেমাটি।

১৯৭৫ সালে তামিল সিনেমা 'অপূর্ব রাগাঙ্গাল' দিয়ে তার অভিনয়জীবন শুরু। টি রামা রাওয়ের 'আন্ধা কানুন' দিয়ে পদার্পণ ঘটে বলিউডে। অভিনয়ে আসার আগে তিনি বাস কন্ডাক্টর, কাঠমিস্ত্রি, এমনকি কুলির কাজও করেন। সম্প্রতি ‘কুলি’ সিনেমার জন্য রজনীকান্ত পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ২৮০ কোটি রুপি, যা তাকে এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতায় পরিণত করে। এর আগে তিনি ছিলেন দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া তারকা। অর্ধশত বছরের উজ্জ্বল কর্মজীবনে রজনীকান্ত ১৭০টিরও বেশি সিনেমায় অভিনয় করেন। ৭৪ বছরের এই মহাতারকার ইচ্ছা, মেয়ের প্রযোজনায় নির্মিত সিনেমা দিয়ে তিনি ক্যারিয়ারের ইতি টানবেন।