শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেষ ম্যাচে বিশাল সুবিধা পেতে চলেছে পাকিস্তান

শেষ ম্যাচে বিশাল সুবিধা পেতে চলেছে পাকিস্তান

শেষ ম্যাচে বিশাল সুবিধা পেতে চলেছে পাকিস্তান


টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের লড়াই ভালোভাবেই জমে উঠেছে। দুই দল বিদায় নিয়েছে, দুই দল সেমিফাইনালে চলেও গেছে। তবে বাকি দুই জায়গার জন্য লড়ছে ৪টি দল।

গ্রুপ ২-এ এই লড়াইটা নিউজিল্যান্ড আর পাকিস্তানের। শেষ ম্যাচে পাকিস্তান বিশাল এক সুবিধা পেতে চলেছে।

নিউজিল্যান্ড আজ নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচের আগে দলটার সমীকরণ সহজ। আজ ইংলিশদের হারাতে পারলেই দলটা চলে যাবে সেমিফাইনালে। পাকিস্তানের শেষ ম্যাচ তখন হয়ে যাবে নিয়ম রক্ষার।

তবে তা যদি না হয়, তখন পাকিস্তানের ভাগ্য খুলে যেতে পারে। কারণ নিজেদের শেষ ম্যাচটা তারা খেলবে সবার পরে। সেটাই বিশাল এক সুবিধা দিতে চলেছে সালমান আলী আগার দলকে।

পাকিস্তানের সঙ্গে নিউজিল্যান্ডের পয়েন্টের ব্যবধান এখন ২। আর পাকিস্তানের নেট রান রেট -০.৪৬, নিউজিল্যান্ডের নেট রান রেট ৩.০৫, সব মিলিয়ে নিউজিল্যান্ডের চেয়ে পাকিস্তান পিছিয়ে ৩.৫১ পয়েন্টে। আর যদি সামগ্রিক রানের হিসেব করা হয়, তাহলে পাকিস্তান ৭০ রানে পিছিয়ে আছে কিউইদের থেকে। সেমিফাইনালে যেতে হলে সেটাই ঘোচাতে হবে পাকিস্তানকে।

ধরুন, আজকের ম্যাচে ইংল্যান্ডের কাছে ২০ রানে হেরে গেল নিউজিল্যান্ড। তখন শেষ ম্যাচে পাকিস্তানের সামনে লক্ষ্য থাকবে শ্রীলঙ্কাকে অন্তত ৫১ রানে হারানোর।

শেষ ম্যাচের আগে সেটা জেনেই নিজেদের পরিকল্পনা সাজাতে পারবে পাকিস্তান।