২৭/০২/২০২৬ খ্রি.রাত ০১.১৫ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন ০৭নং সিঙ্গারবিল ইউনিয়নের সিঙ্গারবিল এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার বসত ঘর তল্লাশী করে ২৪ (চব্বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। মোঃ আমির হোসেন (৩৮)
পিতা- মৃত ছোট্ট চৌধুরী
মাতা- মোছাঃ বাহেরা বেগম
সাং- ফতেহপুর (মাষ্টার বাড়ী)
পোঃ নূরপুর, এ/পি সাং- সিঙ্গারবিল বাজার (উথারিয়াপাড়া ভাড়াটিয়া)
ইউপি-সিঙ্গারবিল
থানা- বিজয়নগর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া
এ-সংক্রান্ত বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
