শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আলবির স্ত্রী ইকরার আত্মহত্যা নিয়ে ঘনীভুত হচ্ছে রহস্য।

আলবির স্ত্রী ইকরার আত্মহত্যা নিয়ে ঘনীভুত হচ্ছে রহস্য।

আলবির স্ত্রী ইকরার আত্মহত্যা নিয়ে ঘনীভুত হচ্ছে রহস্য।

রহস ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার সময় শুটিংয়ের কাজে নেপালে ছিলেন এ অভিনেতা। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেন তিনি।

পোস্টে আলভী জানান, তিনি এখন নেপালে শুটিং করছেন। খবরটি শোনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছেন, ফিরে এসে সবার সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।

এদিকে স্ত্রীর মৃত্যুর ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও জল্পনা ছড়িয়ে পড়ে।  ঘটনার এক দিন আগে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছিলেন জাহের আলভী। সেখানে তিনি লিখেছিলেন, ‘ভুল করলে মাফ মেলে, কিন্তু মুক্তি মেলে না।’

সেই পোস্টের মন্তব্যের ঘরে ইকরাও তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন। আলভীর করা ওই পোস্টে ইকরার মন্তব্য, ‘অভিনন্দন! ভুল করলে মাফ মেলে না, মুক্তিও মিলে না। ভুল স্বীকার করতে পারলা! আমিন! আমার আমিকে মুক্তি করে দিলাম, আবার কাটছ কেন!’

সাম্প্রতিক সময়ে অভিনেতা আলভী ও তার স্ত্রীর এই পোস্ট ও মন্তব্যকে ঘিরেই নেটিজেনদের মাঝে নানা জল্পনার সৃষ্টি হয়েছে। এসবের প্রেক্ষিতে শোনা যাচ্ছে, দাম্পত্য জীবনে তাদের মনোমালিন্য চলছিল।

উল্লেখ্য, ২০১০ সালে ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাহের আলভী ও আফরা ইবনাত ইকরা। তাদের ঘরে একটি পুত্রসন্তান আছে।