মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাকিব খানের জিল্লু এবার সিয়ামের রাক্ষসে ৷

শাকিব খানের জিল্লু এবার সিয়ামের রাক্ষসে ৷

শাকিব খানের জিল্লু এবার সিয়ামের রাক্ষসে ৷

'বরবাদ’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করে বাংলাদেশি দর্শকের মন জয় করেছেন ওপার বাংলার অভিনেতা শ্যাম ভট্টাচার্য। ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া পরিচালক মেহেদী হাসান হৃদয় নির্মিত এই ছবিটি তাকে রাতারাতি পরিচিতি এনে দেয়। সেখানে তিনি অভিনয় করে জিল্লু নামের চরিত্রে।

ছবিতে তাকে সম্বোধন করে শাকিব খানের ‘এই জিল্লু মাল দে’ সংলাপটিই মূলত তাকে দারুণ জনপ্রিয় করে তুলে। দর্শকের মুখে মুখে ঘুরেছে সেই সংলাপ। আর ‘জিল্লু’ হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড।

সেই জিল্লু’খ্যাত শ্যাম ফিরছেন আবারও বাংলাদেশি সিনেমায়। ভিন্ন চরিত্রে, ভিন্ন নামে তাকে দেখা যাবে দেশের আরেক নায়ক সিয়াম আহমেদের সঙ্গে। আসছে রোজার ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘রাক্ষস’ সিনেমায় চমক নিয়ে হাজির হবেন তিনি।

বরবাদ’-এর সাফল্যের ধারাবাহিকতায় নতুন এ সিনেমাটি নির্মাণ করেছেন হৃদয়। রিয়েল এনার্জির ব্যানারে নির্মিত ‘রাক্ষস’ হতে যাচ্ছে আসন্ন ঈদের সেরা একটি সিনেমা, এমনটাই প্রত্যাশা তার। অন্ধকার ও ভয়ংকর আবহের এই গল্পে দর্শক মুগ্ধ করবেন সিয়াম। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে শ্যাম ভট্টাচার্যকেও।