শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রিন্স চলচ্চিত্রের কাউন্টডাউন শুর হলো আজ থেকে ৷

প্রিন্স চলচ্চিত্রের কাউন্টডাউন শুর হলো আজ থেকে ৷

প্রিন্স চলচ্চিত্রের কাউন্টডাউন শুর হলো আজ থেকে ৷

 

মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-এর প্রচারণায় নতুন চমক এসেছে। ঈদুল ফিতরকে সামনে রেখে মঙ্গলবার (৩ মার্চ) সিনেমাটির দ্বিতীয় পোস্টার প্রকাশের মাধ্যমে শুরু হয়েছে আনুষ্ঠানিক কাউন্টডাউন।  

 

প্রকাশিত নতুন পোস্টারটিতে এক মায়াবী ও রহস্যময় পরিবেশ ফুটে উঠেছে। এক ধোঁয়াচ্ছন্ন আবহে নায়ক ও নায়িকাকে একে অপরের হাত ধরে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের পাশেই দাঁড়িয়ে রয়েছে নব্বই দশকের আদলে একটি ক্লাসিক প্রাইভেট কার, যার হেডলাইটের আলো এক নাটকীয় পরিবেশ তৈরি করেছে; যেখানে ফুটে উঠেছে রহস্য! 

 

পোস্টারের ওপরের অংশে বড় অক্ষরে ‘সিক্সটিন ডেজ টু গো’ অর্থাৎ ‘১৬ দিন বাকি’ লিখে সিনেমাটি মুক্তির চূড়ান্ত সময় গণনা শুরু করা হয়েছে। পাশাপাশি খুব শিগগিরই সিনেমার টিজার আসারও ইঙ্গিত দেওয়া হয়েছে।