মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভগবানের সঙ্গে ভক্তের ভালবাসাটা ভাগাভাগি করে নিতে মাগুরায় এই দোল উৎস আবির খেলা

ভগবানের সঙ্গে ভক্তের ভালবাসাটা ভাগাভাগি করে নিতে মাগুরায় এই দোল উৎস আবির খেলা

ভগবানের সঙ্গে ভক্তের ভালবাসাটা ভাগাভাগি করে নিতে মাগুরায় এই দোল উৎস আবির খেলা


মাগুরায় ঢাক, ঢোল, কাসর, বাঁশির সুরে নেচে গেয়ে পালিত হচ্ছে দোল উৎসব। আবিরের রঙে পাল্টে গেছে শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে নানা বয়সী মানুষ। সকাল থেকে মাগুরা নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রমে অবিরের রঙে রাঙিছেন ভগবানকে।

মন্দিরগুলোতে গানের তালে তালে একে অপরের গায়ে রঙ ছিটিয়ে দিয়ে আনন্দে মেতে ওঠে নতুন বাজার ইসকন মন্দির, সাতদোয়া ন্যাংটা বাবার আশ্রম, তাঁতিপাড়া সার্বজনীন মন্দিরসহ উৎসবে মেতেছে হিন্দু ধমালম্বীরা।

মঙ্গলবার দুপুরে নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রমে হিন্দু ধর্মাবলম্বীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিনে ভক্তরা উপবাস থেকে পবিত্র মন্ত্র পাঠের মাধ্যমে ভগবানকে আবির পরিয়ে দেন। এ সময় গোটা মন্দির জুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবির দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভক্তরা। এই দোলি উৎসব একটি সার্বজনীন উৎসবে ।

আবির হলো ভালবাসার রং, তাই ভগবানের সঙ্গে ভক্তের ভালবাসাটা ভাগাভাগি করে নিতে এই দোল উৎস আবির খেলা। এখানে নানা বয়সী মানুষ নেচে গেয়ে উৎসবটা উযাপন করছেন।

মাগুরা নতুন বাজার নিতাই গৌর সেবাশ্রমের অধ্যক্ষ বাবাজী মহারাজ চিন্ময় আনন্দ চঞ্চল গোসাই বলেন, দোল পূর্ণিমা তিথিতে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ গোপ-গোপীদের সঙ্গে রঙ খেলায় মেতেছিলেন। তখন থেকেই দোল খেলা শুরু। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার আশায় দোল পূর্ণিমায় আবির খেলা মেতে ওঠেন ভক্তরা।