শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুদ্ধে অংশ নেবে না ব্রিটেন ট্রাম্প বললেন এমনটা হবে ভাবিনি

যুদ্ধে অংশ নেবে না ব্রিটেন ট্রাম্প বললেন এমনটা হবে ভাবিনি

যুদ্ধে অংশ নেবে না ব্রিটেন ট্রাম্প বললেন এমনটা হবে ভাবিনি


ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের যুদ্ধে সমর্থন না দেওয়ায় ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সর্তক করে বলেন, তাদের মধ্যকার তথাকথিত ‘বিশেষ সম্পর্ক’ এখন চাপের মুখে পড়েছে। খবর আল-জাজিরার।

প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের যুদ্ধে সমর্থন না দেওয়ায় ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারের তীব্র সমালোচনা করেছেন এবং সতর্ক করেছেন যে তথাকথিত “বিশেষ সম্পর্ক” এখন চাপের মুখে পড়েছে।

স্টারমারকে নিয়ে ট্রাম্প বলেন, তিনি সহায়ক হননি। আমি কখনও ভাবিনি এমনটা দেখব। যুক্তরাজ্যের কাছ থেকে এমনটা আশা করিনি। দুই দেশের সম্পর্ক নাটকীয়ভাবে বদলে গেছে।

ট্রাম্প বলেন, ‘এটা আসলে ভিন্ন এক পৃথিবী। আপনার দেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক আগে ছিল, এটি এখন সম্পূর্ণ ভিন্ন ধরনের সম্পর্ক।’ট্রাম্পের ভাষ্যমতে, যাকে তিনি একসময় ‘সবচেয়ে দৃঢ়’ জোট হিসেবে বর্ণনা করেছিলেন, সেটি এমন চাপের মুখে পড়বে—এটা তিনি কখনও ভাবেননি।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিচালনায় ওয়াশিংটন এখন আর ব্রিটেনের ওপর নির্ভরশীল নয় ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এতে খুব একটা পার্থক্য হবে না, কিন্তু তার (স্টারমার) সাহায্য করা উচিত ছিল।