বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ সরাসরি আগ্রাসী শক্তির প্রতিবাদ করবে প্রত্যাশা ইরানি রাষ্ট্রদূতের

বাংলাদেশ সরাসরি আগ্রাসী শক্তির প্রতিবাদ করবে প্রত্যাশা ইরানি রাষ্ট্রদূতের

বাংলাদেশ সরাসরি আগ্রাসী শক্তির প্রতিবাদ করবে প্রত্যাশা ইরানি রাষ্ট্রদূতের


ওআইসির সদস্য ও মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা ও প্রতিবাদ জানাবে—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।

বুধবার (৪ মার্চ) দুপুরে গুলশানে অবস্থিত ইরান দূতাবাস ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


আমেরিকার নাম উল্লেখ না করে ঢাকার সাম্প্রতিক বিবৃতি প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ‘এখন পর্যন্ত ৮০০ মানুষ শাহাদাত বরণ করেছে। সর্বোচ্চ নেতা খামেনি শেষ পর্যন্ত মানুষের পাশে ছিলেন, তিনি পালিয়ে যাননি। ইরান দীর্ঘমেয়াদে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। তবে চীনের সঙ্গে কোনো প্রতিরক্ষা চুক্তি না থাকায় তারা সরাসরি পাশে দাঁড়াতে পারছে না।

তিনি জানান, ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

রাষ্ট্রদূত আরও বলেন, ‘ইরান সর্বশক্তি দিয়ে এই যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না আমেরিকা শান্তির পথে আসে।

প্রতিবেশী দেশগুলোতে অবস্থানরত আমেরিকান নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করার হুঁশিয়ারিও দেন তিনি।