শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। তার সভাপতিত্বে সকাল ১০টায় শুরু হয় মন্ত্রিপরিষদ সভা। সভায় যোগ দেন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির সভা ও সবশেষ অগ্রগতি পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী।

দুপুর সাড়ে ১২টায় সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টার পরিচালনার জন্য গঠিত কমিটির সভা এবং দুপুর ২টায় দক্ষতা বিষয়ক সরকারি সনদায়ন প্রমিতকরণে গঠিত কমিটির সভায় যোগ দেবেন তারেক রহমান।