মাগুরা শহরের কাউন্সিলপাড়া এলাকায় অবস্থিত তালিমুল কোরআন মাদরাসায় পবিত্র কোরআনের হিফজ বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান উপলক্ষে এক ধর্মীয় অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে আলেম-ওলামা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মো. আল তামিম ও আবু তালহা। পরে হিফজ বিভাগের ১৯ জন শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে সবক গ্রহণ করে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি সাব্বিরুল কারীম, ইমাম, পুলিশ লাইন জামে মসজিদ; মাওলানা মুহিবুল্লাহ, মুহতামীম, পানি ভবন মাদরাসা এবং মাওলানা ইমরান আদিব, ইমাম, মীরপাড়া জামে মসজিদ।
এ সময় শিক্ষার্থীদের মাঝে সবক প্রদান করেন হাফেজ মফিজুর রহমান, সাজিয়ারা মাদরাসা। অনুষ্ঠানের শেষপর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রেজাউল করিম, মুহতামীম, সত্যিপুর মাদরাসা।
মাদরাসার পরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, কোরআনের হিফজ শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। ভবিষ্যতেও কোরআনের আলো ছড়িয়ে দিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
