বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সারাদেশে খালের প্রতিবন্ধকতা-প্রবাহ ও পুনরুদ্ধার করা হবে প্রতিমন্ত্রী হাবিব

সারাদেশে খালের প্রতিবন্ধকতা-প্রবাহ ও পুনরুদ্ধার করা হবে প্রতিমন্ত্রী হাবিব

সারাদেশে খালের প্রতিবন্ধকতা-প্রবাহ ও পুনরুদ্ধার করা হবে প্রতিমন্ত্রী হাবিব

সারাদেশে খালের সব প্রতিবন্ধকতা সরিয়ে সঠিকভাবে প্রবাহের ব্যবস্থা করা ও খাল পুনরুদ্ধারের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। পাশাপাশি তিনি বলেছেন, খাল দখলদারদের যারা আশ্রয়-প্রশ্রয়া দিবে তাদেরও আইনের আওতায় আনা হবে।


শনিবার (৭ মার্চ) সকালে রাজধানীর মুগদা থানাধীন মান্ডার শাপলা সিটিতে খাল পরিদর্শন শেষে এ হুঁশিয়ারি দেন তিনি।


প্রতিমন্ত্রী হাবিব বলেন, ‘খালের সব প্রতিবন্ধকতা সরিয়ে সঠিকভাবে প্রবাহের ব্যবস্থা করা ও খাল পুনরুদ্ধারের চেষ্টা করা হবে। খালকে অবৈধ দখলদার থেকে মুক্ত করা হবে। দখলদারদের ব্যাপারে সরকার এবং আমরা সচেতন। দখলদারদের কেউ আশ্রয় প্রশ্রয় দিলে, তাকেও আইনের আওতায় আনা হবে।’ খাল পুনরায় যেন ভরাট না হয় সেজন্য দুপাশে ওয়াকওয়ে করে দেওয়া হবে বলেও জানান হাবিবুর রশিদ হাবিব।

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে খাল আর দখলের সুযোগ থাকবে না। খালের বিষয়টি দেখভাল করছে স্থানীয় সরকার ও সিটি করপোরেশন।’