বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোরশায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কিট

পোরশায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কিট

পোরশায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কিট

নওগাঁর পোরশায় ডেঙ্গু পরিস্থিতির সার্বিক মোকাবিলা, সঠিক ডায়াগনস্টিক নিশ্চিতকরণ এবং চিকিৎসাসেবার মান আরও বেগবান করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০৬ পিস উন্নতমানের ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করা হয়েছে।
​বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব কিট প্রদান করা হয়।
​অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কামাল উদ্দীনের হাতে এসব ডেঙ্গু কিট তুলে দেন।
​কিট হস্তান্তরকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম বলেন, "তৃণমূল পর্যায়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুত ও নির্ভুলভাবে শনাক্ত করা অত্যন্ত জরুরি। অনেক সময় পরীক্ষা-নিরীক্ষার সঠিক সরঞ্জামের অভাবে ডেঙ্গু চিকিৎসায় বিলম্ব ঘটে। সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও দ্রুত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস। এর মাধ্যমে ডেঙ্গু রোগীদের দ্রুত চিকিৎসা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি।"
​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কামাল উদ্দীন প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, "উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী সহায়তার ফলে আমাদের ল্যাবরেটরিতে ডেঙ্গু পরীক্ষার সক্ষমতা বৃদ্ধি পেল। এখন সাধারণ ও প্রান্তিক রোগীরা বিনামূল্যে ও দ্রুততম সময়ে ডেঙ্গু পরীক্ষা করাতে পারবেন, যা সঠিক সময়ে সঠিক চিকিৎসা শুরু করতে বড় ভূমিকা রাখবে।"
​অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। একই সাথে ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসাসেবা নয়, বরং নিজ নিজ বসতবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন উপস্থিত কর্মকর্তাগণ।

 


​মোঃ আরিফুল হক সাহিন, পোরশা (নওগাঁ)