বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেবের আমন্ত্রণে গণেশ পুজোয় শুভেন্দু অধিকারী

দেবের আমন্ত্রণে গণেশ পুজোয় শুভেন্দু অধিকারী

দেবের আমন্ত্রণে গণেশ পুজোয় শুভেন্দু অধিকারী

মঙ্গলবার দুপুরেই দেবের বাড়ির পুজোয় হাজির হন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। এবার রাত বাড়তেই ঘাটালের সুপারস্টার সাংসদের বাড়ির গণেশ পুজোয় উপস্থিত খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজনীতি আর সৌজন্য- দেবের হাত ধরেই যেন বিগত বছরগুলিতে একে-অপরের সমার্থক হয়ে উঠেছে বাংলার রাজনৈতিকমহলে। বিরোধী শিবিরের নেতা-মন্ত্রীদের সঙ্গে ঘাটালের সুপারস্টার সাংসদের বরাবরই সুসম্পর্ক। এবার দেবের আমন্ত্রণে তাঁর বাড়ির গণেশ পুজোয় এলেন শুভেন্দু অধিকারী। বছর কয়েক ধরেই বাড়িতে ধুমধাম করে গণেশ চতুর্থী পালন করেন দেব। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সোমবারই বাপ্পাকে স্বাগত জানিয়েছেন সুপারস্টার সাংসদ। আর পুজোর দ্বিতীয় দিনেই দেবের আমন্ত্রণে মুখ্যমন্ত্রীর উপস্থিতি আলাদা কৌতূহলের সৃষ্টি করেছে। কারণ বাংলার রাজ্য-রাজনীতিতে পালাবদলের পর বহু পরিবর্তিত সমীকরণের সাক্ষী থেকেছে বঙ্গবাসী। অতঃপর দেব-শুভেন্দু সাক্ষাতে ফের সেই প্রশ্ন মাথা চাড়া দেওয়া অস্বাভাবিক নয়! যদিও এদিন দুপুরে দেবের বাড়িতে দাঁড়িয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, “রাজনৈতিক পরিচয়ের থেকে পুজোর অনুষ্ঠান উর্ধ্বে।” মুখ্যমন্ত্রীর উপস্থিতির নেপথ্যেও যে সেটাই কারণ, তা বলাই যায়।সৌজন্যেই বরাবর মন জিতে এসেছেন ঘাটালের তারকা সাংসদ। এবার তাঁর বাড়ির গণেশ পুজোয় বিরোধী শিবিরের নেতা-মন্ত্রীদের উপস্থিতি আবারও সেটাই স্পষ্ট করল।

 

দেব-শুভেন্দু দু’জনেই মেদিনীপুরের ভূমিপুত্র। সেবিষয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তারকা সাংসদ বলেছিলেন, “ভাল তো! মেদিনীপুর সব সময়ে এগিয়ে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে।” এহেন সৌজন্যেই বরাবর মন জিতে এসেছেন ঘাটালের তারকা সাংসদ। এবার তাঁর বাড়ির গণেশ পুজোয় বিরোধী শিবিরের নেতা-মন্ত্রীদের উপস্থিতি আবারও সেটাই স্পষ্ট করল।

এগারো সালে বামদূর্গ ধসে যাওয়ার পর তৎকালীন ‘পরিবর্তনের ট্রেন্ডে’ ২০১৪ সালে তৃণমূলের হাত ধরে রাজনৈতিক ইনিংস শুরু করেন টলিউড সুপারস্টার দেব। সময় যত গড়িয়েছে রাজনীতির পিচে ‘পরিণত দেব’কে দেখে ততোধিক বিস্মিত হয়েছে বঙ্গবাসী। একযুগের রাজনৈতিক কেরিয়ারে সাংসদ হিসেবে পরপর তিনবার হ্যাটট্রিক করেছেন একেবারে নিজস্ব ক্যারিশমাতেই। ১২ বছরের রাজনৈতিক ইনিংসে টলিউড সুপারস্টার দেখিয়ে দিয়েছেন সৌজন্যতা কাকে বলে? একদিকে যেমন প্রচারমঞ্চে কোনোদিন বিরোধী শিবিরের বিরুদ্ধে কোনওরকম অপশব্দ প্রয়োগ করেননি, তেমনই রাজনৈতিক সংস্কৃতি কলুষিত করার অভিযোগও কখনও ওঠেনি দেবের বিরুদ্ধে। ইন্ডাস্ট্রির বিজেপি সমর্থক তারকাদের সঙ্গেও তৃণমূলের তারকা সাংসদের সখ্যতা দারুণ। এবার একই ‘মেদিনিপুত্র’ দেবের বাড়ির পুজোয় শুভেন্দু অধিকারী।

 

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা