বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানের হামলা: জরুরি বৈঠকে বসছে আরব লিগ

ইরানের হামলা: জরুরি বৈঠকে বসছে আরব লিগ

ইরানের হামলা: জরুরি বৈঠকে বসছে আরব লিগ

কয়েকটি আরব দেশের ভূখণ্ডে ইরানের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, জর্ডান ও মিশরের অনুরোধে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠকে বসছেন। বৈঠকটি রোববার (৮ মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে।শনিবার (৭ মার্চ) আরব লিগের সহকারি মহাসচিব হোসাম জাকি বার্তা সংস্থা এএফপিকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন আরব দেশের অনুরোধে বৈঠকটি ডাকা হয়েছে।


গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে ব্যাপক হামলা শুরু করলে জবাবে ইরান গালফ অঞ্চলের কিছু দেশ ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে শুরু করে।

আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত এক বিবৃতিতে বলেন, প্রতিবেশী আরব দেশগুলোর ওপর ইরানের হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি আরও উল্লেখ করেন, এই হামলা শুধু আইনের লঙ্ঘনই নয় বরং সুপ্রতিবেশী সম্পর্কের মৌলিক নীতির ওপরও আঘাত করেছে।



ঘেইত বলেন, ইরানের এই আগ্রাসন আরব দেশগুলোর সঙ্গে এক নজিরবিহীন শত্রুতার সৃষ্টি করেছে যা ভবিষ্যতে দেশগুলোর পারস্পরিক সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলবে।