বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রাম্পের শান্তি পরিষদে যোগদান স্থগিত ইন্দোনেশিয়ার

ট্রাম্পের শান্তি পরিষদে যোগদান স্থগিত ইন্দোনেশিয়ার

ট্রাম্পের শান্তি পরিষদে যোগদান স্থগিত ইন্দোনেশিয়ার

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিষদ উদ্যোগ নিয়ে সব ধরনের আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়াশনিবার (৭ মার্চ) ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুগিওনো বলেন, এ অঞ্চলে সাম্প্রতিক সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে এই উদ্যোগে অংশগ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এই পরিস্থিতি উদ্যোগে যুক্ত দেশগুলোর পররাষ্ট্রনীতির অগ্রাধিকারে সরাসরি প্রভাব ফেলেছে।

তিনি বলেন, এখন আন্তর্জাতিক মনোযোগ ইরানের সঙ্গে সংঘাতের পরিণতির দিকে চলে গেছে। পাশাপাশি ইন্দোনেশিয়া উপসাগরীয় অঞ্চলের অংশীদার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ আলোচনা করবে, কারণ চলমান হামলা ও বাড়তে থাকা উত্তেজনায় তারা সরাসরি প্রভাবিত হচ্ছে।

এই পরিষদে ইন্দোনেশিয়ার অংশগ্রহণ দেশটির ভেতরে রাজনৈতিক ও ধর্মীয় বিভিন্ন গোষ্ঠীর তীব্র সমালোচনার মুখে পড়েছে। তাদের মতে, ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে থাকা এই উদ্যোগে যোগ দিলে জাকার্তার দীর্ঘদিনের ফিলিস্তিন সমর্থন নীতির ক্ষতি হতে পারে।