বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এতিম শিশু ও সংবাদপত্র হকারদের সঙ্গে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের ইফতার ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত।

এতিম শিশু ও সংবাদপত্র হকারদের সঙ্গে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের ইফতার ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত।

এতিম শিশু ও সংবাদপত্র হকারদের সঙ্গে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের ইফতার ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত।

এতিম শিশু ও সংবাদপত্র হকারদের সঙ্গে ইফতার ও উপহার বিনিময় করেছেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব।

অদ্য শনিবার (৭ মার্চ) কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকায় অবস্থিত শেফরন ডিলাইট রেস্টুরেন্টে ক্লাবটির উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি মো,আশরাফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো,আল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ডা,এ,এস,এম,ফরহাদ হোসেন,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মে,কামরুল হাসান মারুফ এবং কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো,আবুল কালাম ভূইয়া।

অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার হাতে সম্মাননা স্মারক তুলে দেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি মো,আশরাফুল ইসলাম এবং বিশেষ অতিথি  কিশোরগঞ্জের সনামধন্য পুলিশ সুপার ড.এস,এম,ফরহাদ হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সেন্ট্রাল  ক্লাবের সাধারণ সম্পাদক মো,আল আমিন মিয়া।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, এতিম শিশু ও সংবাদপত্র হকারদের সঙ্গে ইফতার ও উপহার বিনিময়ের এমন মানবিক আয়োজন সত্যিই প্রশংসনীয়। তিনি কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সার্বিক সাফল্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।