বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৪১

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৪১

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৪১


লেবাননে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। স্থল ও আকাশপথে চালানো এ অভিযানে অন্তত ৪১ জন নিহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, রাতে এ অভিযান চালায় ইসরাইল। পূর্ব লেবাননের বেকা উপত্যকার একটি জনপদে চালানো ইসরাইলি অভিযানে অন্তত ৪১ জন নিহত হন। আহত ৪০ জন।

সাম্প্রতিক হিজবুল্লাহ–ইসরাইল সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এ অঞ্চল।

নিহত ব্যক্তিদের মধ্যে লেবাননের তিন সেনাসদস্য আছেন। স্থানীয় বাসিন্দারা নিহত বেসামরিক লোকজনের নাম তালিকাভুক্ত করেছেন, এর মধ্যে শিশুদের নামও আছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, লেবাননের নবি চিত এলাকায় চালানো অভিযানের মূল উদ্দেশ্য ছিল ৪০ বছর আগে দেশটিতে নিখোঁজ হওয়া এক ইসরাইলি  সামরিক বিমানচালকের দেহাবশেষ উদ্ধার করা।

গতকাল শনিবার গ্রামটির কবরস্থানের এক কোণে মাটিতে একটি গর্ত দেখা যায়, যেখানে একটি কবর খুঁড়ে তোলা হয়েছে।

এক স্থানীয় বাসিন্দা খালি কবরটির দিকে ইশারা করে বলেন, ইসরাইলিরা ভেবেছিল নিখোঁজ ইসরাইলির দেহাবশেষ এখানে আছে। কিন্তু এখানে কিছুই ছিল না।