বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৪ ঘণ্টায় বহু মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের

২৪ ঘণ্টায় বহু মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের

২৪ ঘণ্টায় বহু মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের

গত ২৪ ঘণ্টায় ২২০ জনের বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ইরান। ইরানের খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র এ দাবি করেছেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের (আইআরআইবি) ওয়েবসাইট ‘পার্সটুডে’ এ তথ্য জানিয়েছে।

এই মুখপাত্র আরও বলেছেন, এই অঞ্চলে (মধ্যপ্রাচ্যে) অবিস্থত মার্কিন ঘাঁটিগুলোর ওপর ধ্বংসাত্মক আক্রমণ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর বহু সৈন্য ও কমান্ডার হতাহত হয়েছে এবং তাদের অবকাঠামো ও সম্পদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

তিনি বলেন, যেসব স্থানে এই হতাহতের ঘটনা ঘটেছে সেগুলো হলো- মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরে হামলা ২১ জন মার্কিন সেনা নিহত এবং আরও বেশ কয়েক জন আহত হয়েছে। আল-জাফরা মার্কিন ঘাঁটিতে প্রায় ২০০ জন হতাহত হয়েছে।

এছাড়া পারস্য উপসাগরের উত্তরে মার্কিন মালিকানাধীন একটি তেলবাহী জাহাজেও হামলা করা হয়েছে। সেখানেও হতাহতের ঘটনা ঘটেছে।

এদিকে ইরান বর্তমান আকার ও মাত্রার যুদ্ধ আরও ‘অন্তত’ ছয় মাস চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) একজন কর্মকর্তা।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতির এই তীব্র যুদ্ধ অন্তত ৬ মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।’