বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানের তেল ভাণ্ডারে অতর্কিত হামলা, পুড়ছে তেহরান

ইরানের তেল ভাণ্ডারে অতর্কিত হামলা, পুড়ছে তেহরান

ইরানের তেল ভাণ্ডারে অতর্কিত হামলা, পুড়ছে তেহরান

ইরানের তেল মজুত রাখার কয়েকটি কমপ্লেক্সে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর তেহরানে আকাশে ব্যাপক কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ তেহরানে এসব হামলার খবর নিশ্চিত করেছে।আইডিএফ বলেছে, এটি জ্বালানি সংরক্ষণ ট্যাংকগুলোর ওপর চালানো একটি 'উল্লেখযোগ্য হামলা'। তাদের দাবি, ইরানের শাসকগোষ্ঠী এসব জ্বালানি ট্যাংক সরাসরি ও নিয়মিতভাবে সামরিক অবকাঠামো পরিচালনার কাজে ব্যবহার করে।ইসরায়েলি সূত্র সিএনএন'কে বলেছে, পরবর্তী ধাপের যুদ্ধ শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে ইরানের তেল ভাণ্ডারে হামলা শুরু হয়েছে। এক বিবৃতিতে আইডিএফ বলেছে, সন্ত্রাসী ইরানি রেজিমের সামরিক স্থাপনায় অতিরক্ত হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, তেহরানে শাহরান তেল শোধনাগার থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। এর আগে গত বৃহস্পতিবার আইডিএফ প্রধান জেনারেল ইয়াল জামির বলেছেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন ধাপের অপারেশনে এগিয়ে যাচ্ছে।