বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানের আরও নেতাদের টার্গেট করা হয়েছে ট্রাম্প

ইরানের আরও নেতাদের টার্গেট করা হয়েছে ট্রাম্প

ইরানের আরও নেতাদের টার্গেট করা হয়েছে  ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আজ ইরানে খুব কঠোরভাবে হামলা করা হবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ হুঁশিয়ারি করেন।


পোস্টে তিনি সতর্ক করে আরও বলেন, ইরানের আরও কয়েকজন কর্মকর্তা হামলার লক্ষ্যবস্তু হতে পারেন।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকতদের সঙ্গে কথা বলার পরই ট্রাম্পের এই এই সতর্কবার্তা আসলো। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে জানান,ইরানের সঙ্গে আলোচনায় বসার কোনো ইচ্ছা তার নেই।

তিনি ইঙ্গিত দেন, ইরানের যুদ্ধ তখনই শেষ হবে যখন তেহরানের সামরিক শক্তি আর কার্যকর থাকবে না বা দেশটির বর্তমান নেতৃত্ব ক্ষমতায় থাকবে না।

এছাড়াও, প্রয়োজনে যুক্তরাষ্ট্রের স্থলবাহিনী মোতায়েন করার সম্ভাবনাও তিনি উড়িয়ে দেননি।