মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্ষেপণাস্ত্রসহ সজ্জিত ফ্রিগেট সাইপ্রাসে পাঠাল ইতালি

ক্ষেপণাস্ত্রসহ সজ্জিত ফ্রিগেট সাইপ্রাসে পাঠাল ইতালি

ক্ষেপণাস্ত্রসহ সজ্জিত ফ্রিগেট সাইপ্রাসে পাঠাল ইতালি

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে ইরানের পাল্টা আক্রমণে আগুন জ্বলছে মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যের ওই সংঘাতে সাইপ্রাসও জড়িয়ে পড়েছে। তাদের রক্ষা করতেই ইতালি ফ্রিগেট পাঠাচ্ছে ইতালি।শনিবার (৭ মার্চ) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সাইপ্রাসে ফ্রিগেট পাঠানোর বিয়ষটি নিশ্চিত করেছেন। খবর বার্তা সংস্থা এএফপির

মেলোনি এক ভিডিও বার্তায় বলেন, ইউরোপীয় ইউনিয়নের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সাইপ্রাসে একটি ইতালীয় ফ্রিগেট মোতায়েন করছি।

তিনি বলেন, এটি  ‘ইউরোপীয় সংহতির একটি পদক্ষেপ, তবে সর্বোপরি প্রতিরোধের’। তবে আমাদের অবস্থান খুবই স্পষ্ট— ইতালি এই সংঘাতের অংশ নয় এবং এর অংশ হতেও চায় না।’

প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির ওই ফ্রিগেটটি ক্ষেপণাস্ত্রসহ সজ্জিত এবং ১৬০-এর বেশি ব্যক্তিকে বহনকারী ‘ফেডেরিকো মার্টিনেঙ্গো’ নামের ফ্রিগেট গত শুক্রবার বিকেলে ইতালির দক্ষিণের তারান্টো থেকে যাত্রা শুরু করেছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের চরম অবনতি এড়াতে ইতালি, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি নিয়মিত ও নিবিড় কূটনৈতিক আলোচনা করছে।