আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যাশিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মাগুরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, মাগুরা এর উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম এম সান্তনু চৌধুরী, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শানজিদা হায়দার নুপুর, জেলা মহিলা পরিষদের মাগুরা শাখার সভাপতি কাজী লাবনী জামান, নারী নেত্রী সাবিনা ইয়াসমিন মেরী ও কাজী টেনিস ফারজানা প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল। আলোচনায় নারী নির্যাতন, যৌতুক প্রথা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করে নানা সুপারিশ তুলে ধরা হয়।
অপরদিকে, সকাল সাড়ে ৯টায় জেলা স্টেডিয়ামের সামনে এডাব মাগুরা জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আরেকটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন এডাব মাগুরা শাখার সভাপতি কাজী কামরুজ্জামান, সহ-সভাপতি শফিকুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন মেরী, সদস্য কল্যাণী বিশ্বাস, কাজী মফিজুল ইসলাম ও মো. শরিফুল ইসলাম প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন নারী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।মাগুরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
সভায় কমিটির উপদেষ্টা ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন। সভায় খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণ, যৌন হয়রানি, বাল্যবিবাহ, মাদকদ্রব্যের আগ্রাসন, চোরাচালান প্রতিরোধসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, যে কোনো মূল্যে মাদক নির্মূল করে মাগুরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে আরও যত্নশীল হতে হবে। তিনি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে এসে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মাগুরা গড়ে তোলার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. শামীম কবির, মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহসন ফকির, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা চেম্বার অব কমার্সের সভাপতি আখতার হোসেন, মাগুরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর এবং মাগুরার পিপি সাখাওয়াত হোসেন।
বক্তারা জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় পারিবারিক শিক্ষার গুরুত্বের ওপর জোর দিয়ে সন্তানদের সঠিকভাবে প্রতিপালনের আহ্বান জানান। পাশাপাশি জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে পেট্রোল পাম্প মালিকদের প্রতি আহ্বান জানানো হয় এবং কোনো পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানান বক্তারা।মাগুরার ২৫টি সরকারি অফিস পর্যবেক্ষণে ৯০% কর্মকর্তা-কর্মচারীর দেরিতে উপস্থিতি
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
সরকারি সেবার মান নিশ্চিত করা এবং বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে মাগুরা প্রেসক্লাবের উদ্যোগে রবিবার সকাল থেকে একযোগে সাংবাদিকদের পৃথক পর্যবেক্ষণে দেখা যায়, অধিকাংশ দপ্তরে কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ের অনেক পরে কর্মস্থলে উপস্থিত হচ্ছেন।
রোববার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রেসক্লাবের পৃথক প্রতিনিধি দল জেলা শহরের জেলা প্রশাসকের কার্যালয়সহ ২৫টি সরকারি দপ্তরে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় নির্ধারিত সময়ে উপস্থিতি, দপ্তরগুলোর সেবা কার্যক্রম এবং সাধারণ মানুষের ভোগান্তির বিষয়গুলো খতিয়ে দেখা হয়।
মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্তর নির্দেশনা অনুযায়ী সকল দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতি এবং সেবার মান উন্নত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সাংবাদিকদের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, যারা দেরিতে কর্মস্থলে উপস্থিত হচ্ছেন তাদের সতর্ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক জানান, সরকারি সেবাকে আরও গতিশীল ও জনগণবান্ধব করতে এ ধরনের পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমান জানান, জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র মাগুরা,সদর হাসপাতাল, গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল, সমাজসেবা অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর, বিআরটিএ, রেজিস্ট্রি অফিস, মৎস্য অফিস, পশু হাসপাতাল, পৌরসভা, এলজিইডি, বিদ্যুৎ অফিস, হর্টিকালচার, পল্লী বিদ্যুৎ ও প্রাথমিক শিক্ষা অফিসসহ মোট ২৫টি সরকারি অফিসে সাংবাদিকদের পৃথক পর্যবেক্ষণে প্রথম ঘণ্টায় প্রায় ৯০ শতাংশ কর্মকর্তা-কর্মচারীর দেরিতে অফিসে আসার চিত্র পাওয়া গেছে। এ উদ্যোগকে সচেতনতা বৃদ্ধির একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান প্রেসক্লাবের এ উদ্যোগকে ব্যতিক্রমী আখ্যা দিয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি এবং জনগণকে সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি :
