শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানের পালটা হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্য ছাড়ছেন আরও মার্কিন কূটনীতিক

ইরানের পালটা হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্য ছাড়ছেন আরও মার্কিন কূটনীতিক

ইরানের পালটা হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্য ছাড়ছেন আরও মার্কিন কূটনীতিক

মধ্যপ্রাচ্যে ইরান ও তার মিত্রদের সম্ভাব্য পাল্টা হামলার মুখে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় তুরস্ক ও সৌদি আরব থেকে আরও বেশ কিছু সংখ্যক কূটনীতিক ও তাদের পরিবারকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। 

সোমবার (৯ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জারি করা এক জরুরি বার্তায় এই তথ্য জানানো হয়।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ তুরস্কের আদানায় অবস্থিত মার্কিন কনসুলেটের অপরিহার্য নয় এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এর একদিন আগেই গত রোববার (৮ মার্চ) সৌদি আরবে নিযুক্ত মার্কিন কূটনৈতিক মিশনের কর্মীদের জন্যও একই ধরনের নির্দেশনা জারি করা হয়েছিল। 

গত এক সপ্তাহ ধরে চলমান সংঘাতের জেরে ইরানের দিক থেকে বড় ধরনের প্রতিশোধমূলক হামলার হুমকি আসায় এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার (৯ মার্চ) স্টেট ডিপার্টমেন্টের এক অনুষ্ঠানে উপস্থিত থাকলেও উদ্ভূত পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে প্রশাসনের এই আকস্মিক সিদ্ধান্তে মার্কিন নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই পররাষ্ট্র দপ্তরের এই পদক্ষেপকে অপরিকল্পিত এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের জন্য অনিশ্চয়তার কারণ হিসেবে দেখছেন।

এদিকে পেন্টাগন জানিয়েছে, ইরানের প্রাথমিক হামলাগুলো মোকাবিলা করতেই এ পর্যন্ত প্রায় ৫.৬ বিলিয়ন ডলার মূল্যের গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম ব্যয় হয়েছে। এই বিপুল পরিমাণ সামরিক ব্যয় এবং কূটনীতিকদের সরিয়ে নেওয়ার ঘটনা প্রমাণ করে যে আঞ্চলিক পরিস্থিতি ক্রমশ আরও অস্থিতিশীল হয়ে উঠছে। 

উদ্ভূত এই সংকটের কারণে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের অন্যান্য মিশনেও একই ধরনের সতর্কতা জারি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।