শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জ্বালানির দাম ৩০ শতাংশ বাড়াল মিশর

জ্বালানির দাম ৩০ শতাংশ বাড়াল মিশর

জ্বালানির দাম ৩০ শতাংশ বাড়াল মিশর

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতের প্রভাব সরাসরি পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। এর প্রভাব পড়েছে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ জ্বালানি নীতিতেও। বাড়তে থাকা দামের চাপ মোকাবিলায় জ্বালানির দাম ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে উত্তর আফ্রিকার দেশ মিশর।

মিশরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানিয়েছে, পেট্রোল, ডিজেল এবং যানবাহনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে এই মূল্যবৃদ্ধি কার্যকর হয়েছে। খবর আল আরাবিয়ার। 

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে যে ‘অস্বাভাবিক চাপ’ তৈরি হয়েছে, তার প্রভাবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ এবং শিপিং রুটে বিঘ্ন সৃষ্টি হয়েছে, তার সরাসরি প্রভাব পড়ছে জ্বালানি বাজারে।

মধ্যপ্রাচ্যজুড়ে ধারাবাহিক হামলা এবং পাল্টা হামলার ঘটনায় এই মূল্যবৃদ্ধি ঘটছে। ইসরাইল তেহরানের কাছে একটি বড় জ্বালানি সংরক্ষণাগারে হামলা চালিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে ইরান অঞ্চলজুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

একদিকে ইরান তাদের বিপ্লবী গার্ড বাহিনীর মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী যেকোনো জাহাজে হামলার হুমকি দিয়ে রেখেছে, অন্যদিকে সরবরাহ ব্যবস্থা সচল রাখা নিয়ে বিশ্বব্যাপী অনিশ্চয়তা বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে যদি সংঘাত আরো দীর্ঘায়িত হয়, তবে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।