রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধ্যপ্রাচ্যের আরেক দেশে পড়ল ইরানি ড্রোন

মধ্যপ্রাচ্যের আরেক দেশে পড়ল ইরানি ড্রোন

মধ্যপ্রাচ্যের আরেক দেশে পড়ল ইরানি ড্রোন

গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন জ্বালিয়ে দিয়েছে। এরপর থেকে কঠোর ভাষায় জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। সরাসরি তেল আবিবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের পাশাপাশি প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিসহ স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা করে যাচ্ছে ইসলামি প্রজাতন্ত্রের বাহিনীর সদস্যরা।এর অংশ হিসেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইনসহ বেশ কয়েকটি দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। এবার আরও একটি দেশে ইসলামি প্রজাতন্ত্রের ড্রোন পড়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সিরীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ সিরিয়ার জেলিন গ্রামে ইরানি ড্রোন পড়েছে।  এই মনুষ্যবিহীন উড়োযানটি ভূপাতিত করেছে ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।দেশটির আল-ইখবারিয়া টিভি জানায়, দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের আকাশেও বেশ কিছু ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। 

চলতি সপ্তাহের শুরুতে কুনেইত্রার গ্রামাঞ্চলে ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরেকটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল। 

একই সূত্রের বরাতে জানা গেছে, গত শুক্রবার সিরিয়ার দারা প্রদেশের আল-হারা শহরের আকাশে একটি ইরানি ড্রোন ভূপাতিত ও ধ্বংস করে ইসরাইলি বাহিনী। এর একদিন আগে উত্তর দারার ইনখিল শহরে আরও একটি ড্রোন প্রতিহত করা হয়।

তবে সিরিয়ায় ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র পড়ার বিষয়ে দেশটির সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।