ইরানের জাতীয় পুলিশ প্রধান আহমদ-রেজা রাদান মঙ্গলবার (১০ মার্চ) সতর্ক করে বলেছেন, যারা দেশের শত্রুদের অবস্থানের সমর্থন করবে, তাদেরকে সাধারণ প্রতিবাদকারী হিসেবে নয়, শত্রু হিসেবে দেখা হবে। এই বক্তব্য প্রকাশ করেছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।
পুলিশ প্রধান বলেন, যদি কেউ শত্রুর ইচ্ছার সঙ্গে মিল রেখে এগিয়ে আসে, আমরা আর তাদের শুধু প্রতিবাদকারী হিসেবে দেখব না, আমরা তাদেরকে শত্রু হিসেবে দেখব। আর যেভাবে শত্রুর সঙ্গে মোকাবিলা করি, সেভাবেই তাদের মোকাবিলা করা হবে।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের সমস্ত বাহিনীও প্রস্তুত, ট্রিগার হাতে, আমাদের বিপ্লবকে রক্ষা করতে প্রস্তুত।’
