রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধ্যপ্রাচ্য সংঘাত: দুই মাসের জন্য এয়ার নিউজিল্যান্ডের ১১০০ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্য সংঘাত: দুই মাসের জন্য এয়ার নিউজিল্যান্ডের ১১০০ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্য সংঘাত: দুই মাসের জন্য এয়ার নিউজিল্যান্ডের ১১০০ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আগামী দুই মাসে ১১০০টি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ডের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার নিউজিল্যান্ড।প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নিখিল রবিশঙ্কর জানিয়েছেন, তাদের মোট ফ্লাইটের প্রায় ৫ শতাংশ বাতিল করা হবে। এতে প্রায় ৪৪ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হবেন।

নিখিল আরও জানান, বাতিল হওয়া ফ্লাইটের বেশিরভাগই নিউজিল্যান্ডের অভ্যন্তরীণ রুটের। তবে কিছু আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে। অবশ্য নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ফ্লাইটগুলো এ সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে। কারণ, ইউরোপে যাওয়ার বিকল্প রুট হিসেবে এ পথে চাহিদা বেড়েছেনিখিল রবিশঙ্কর বলেন, ‘মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে জেট ফুয়েলের (বিমানের জ্বালানি) দামে নজিরবিহীন অস্থিরতা তৈরি হয়েছে। এ অতিরিক্ত ব্যয়ের চাপ সামলাতে বিশ্বের বিভিন্ন বিমান সংস্থা তাদের ভাড়া ও ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনছে।’