শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিস্ফোরণে কাঁপল দুবাই

বিস্ফোরণে কাঁপল দুবাই

বিস্ফোরণে কাঁপল দুবাই

দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুক্রবার (১৩ মার্চ) বিস্ফোরণের পর বেশ কিছু ভবন কেঁপে ওঠে এবং আকাশে ঘন ধোঁয়া দেখা যায়।বার্তা সংস্থা এএফপির একজন প্রতিবেদক বলেছেন, তিনি একটি বিশাল জোড়া বিস্ফোরণের শব্দ শুনেছেন, যার ফলে আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে। 

দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসাবশেষের কারণে একটি ভবনের বাইরের অংশে ‘সামান্য ঘটনা” ঘটেছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। প্রতিবেদন অনুযায়ী, শেখ জায়েদ রোড-এর দিক থেকে সাইরেনের শব্দ শোনা যায়।

ঘটনার পর এলাকাটি ঘিরে ফেলেছে দুবাই পুলিশ। ভবনটি উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে দুবাই ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল সেন্টার (ডিআইএফসি) এলাকায়।