সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রিন্স চলচ্চিত্রের vfx নিয়ে চলছে সমালোচনা।

প্রিন্স চলচ্চিত্রের vfx নিয়ে চলছে সমালোচনা।

প্রিন্স চলচ্চিত্রের vfx নিয়ে চলছে সমালোচনা।

ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান অভিনীত আসন্ন ঈদের সিনেমা ‘প্রিন্স’-এর বহুল প্রতীক্ষিত টিজার অবশেষে প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ইউটিউবে উন্মুক্ত করা হয় দেড় মিনিটের এই ঝলক, যেটিকে নির্মাতারা বলছেন ‘প্রি-ব্লাস্ট’।

টিজার প্রকাশের পরপরই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন চলচ্চিত্রভিত্তিক গ্রুপ ও পেজে আলোচনা শুরু হয়। অনেক শাকিব ভক্তের মন্তব্য—‘এই টিজার দিয়েই শুরু হলো এবারের ঈদের সিনেমার আসল আমেজ।’

দেড় মিনিটের টিজারের শুরুতেই দেখা যায় একটি শহরের ড্রোন শট। এরপরই দৃশ্যপটে আসে পুলিশের সঙ্গে গ্যাং সদস্যদের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলি-পাল্টা গুলির উত্তেজনাপূর্ণ মুহূর্ত। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় একটি সংলাপ,“ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শেয়াল ঘুইরা বেড়ায়। কিছু থাকে নেকড়ে, ভয়ংকর। আর এই শেয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে।”

সংলাপটি থেকেই সিনেমার গল্পের পটভূমি সম্পর্কে আভাস পাওয়া যায়, যেখানে ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে তৈরি হয়েছে কাহিনি।

এরপরই টিজারে এন্ট্রি হয় মূল চরিত্রের, যেখানে লম্বা ব্রাউনি চুল ও দাড়িতে ভিন্ন এক লুকে হাজির হয়েছেন শাকিব খান। রহস্যময় ও ভয়ংকর রূপে দেখা গেছে তাকে। টিজারে শাকিব খানের মুখেও একটি সংলাপ রাখা হয়েছে, “আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি।”

সংলাপটি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।প্রিন্স’ সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ, এটি প্রযোজনা করছেন শারমিন সুলতানা এবং এটি নির্মিত হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে। শাকিব খানের পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দিবেন্দ্যেু, জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজ প্রমুখ।

টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। অ্যাকশনঘন দৃশ্য, আন্ডারওয়ার্ল্ডের গল্প এবং শাকিব খানের ভিন্নধর্মী উপস্থিতি-সব মিলিয়ে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘প্রিন্স’কে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে এই প্রি-ব্লাস্ট টিজার। তবে VFX নিয়ে দর্শকদের মধ্যে চলছে আলোচনা।