রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা এর চেয়ে ভালো বুঝি আর হতেই পারত না। ৮ উইকেটের বিশাল জয়, তাও আবার ২০৯ বল হাতে রেখে। এরপর আত্মবিশ্বাসের পারদটা উঁচুতে উঠে যাওয়াটাই স্বাভাবিক।এই জয়ের পর এবার সিরিজটাও পকেটে পুরতে চায় বাংলাদেশ। আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দল। আজ দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচে নামবে দুই দল।

বাংলাদেশের সামনে আজ সিরিজ জেতার হাতছানি। এই পরিস্থিতিতে একাদশে পরিবর্তন আসার সম্ভাবনাটা একেবারেই ক্ষীণ। উইনিং কম্বিনেশন ভাঙার নজির বাংলাদেশের খুব একটা নেই। 

ওদিকে প্রথম ম্যাচে গো হারা হেরে পাকিস্তান আছে সিরিজ হারের দুয়ারে। এমন পরিস্থিতিতে বড় পরিবর্তন আনতে পারে একাদশে। বাউন্সি উইকেট বিবেচনায় সালমান মির্জার জায়গায় হারিস রউফ ফিরতে পারেন। তার সঙ্গে একাধিক বদল আসতে পারে দলে।

এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ :

বাংলাদেশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

পাকিস্তান : সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, হুসেইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), হারিস রউফ, আবরার আহমেদ।