শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানে স্থল অভিযান নিয়ে যা বললেন মার্কিন সিনেটর

ইরানে স্থল অভিযান নিয়ে যা বললেন মার্কিন সিনেটর

ইরানে স্থল অভিযান নিয়ে যা বললেন মার্কিন সিনেটর

ইরানে স্থল অভিযানের জন্য সেনা পাঠানোর কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর লিন্ডেসে গ্রাহাম। তবে যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলতে পারে বলেও মনে করেন তিনি।

রাজধানী ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রিপাবলিকান এই সিনেটর বলেন, ‘আমি মনে করি না যে এই সংঘাত আজই শেষ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হল তারা (ইরান) যেন আর আগের সক্ষমতা ফিরে না পায় তা নিশ্চিত করা, যাতে তারা আমাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র তৈরির মতো ক্ষমতা অর্জন করতে না পারে এবং তারা যেন আর কখনো পারমাণবিক কর্মসূচিতে ফিরে যেতে না পারে।'