রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোজতবা খামেনি আহত তবে ভালো আছেন: ইরান

মোজতবা খামেনি আহত তবে ভালো আছেন: ইরান

মোজতবা খামেনি আহত তবে ভালো আছেন: ইরান

নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হলেও এখন ভালো আছেন বলে জানিয়েছে ইরান। বৃহস্পতিবার (১২ মার্চ) ইতালির দৈনিক করিয়ের ডেলা সেরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ তথ্য জানান। করিয়ের ডেলাকে সেরাকে দেওয়া সাক্ষাৎকারে ইসমাইল বাকাই চলমান আঞ্চলিক উত্তেজনা নিয়ে কথা বলেন এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের  হামলার নিন্দা জানান।

তিনি বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের কোনো শত্রুতা নেই।’ তবে তার দাবি, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অবিশ্বাস ও উত্তেজনা তৈরি করছে।বাকাই জানান, তেহরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। একই সঙ্গে তিনি ইউরোপের দেশগুলোর তেলের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগের বিষয়টিও উল্লেখ করেন।

ইরানি এই কূটনীতিক ইউরোপীয় দেশগুলোকে ‘এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর’ আহ্বান জানান এবং বলেন, তারা চাইলে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখলে ইরান তা স্বাগত জানাবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর যৌথ হামলা চালানোর পর থেকেই অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এসব হামলায় প্রায় ১,৩০০ মানুষ নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এর জবাবে তেহরানও ইসরাইল, জর্ডান, ইরাকসহ উপসাগরীয় যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।