রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুদ্ধে ইরান সম্পূর্ণ পরাজিত, তারা চুক্তি করতে চায়

যুদ্ধে ইরান সম্পূর্ণ পরাজিত, তারা চুক্তি করতে চায়

যুদ্ধে ইরান সম্পূর্ণ পরাজিত, তারা চুক্তি করতে চায়


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (১৩ মার্চ) বলেছেন, মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানে ইরান সম্পূর্ণ পরাজিত হয়েছে এবং তারা চুক্তি করতে ইচ্ছুক। তবে আমি সেই চুক্তি গ্রহণ করবেন না। খবর বার্তা সংস্থা এএফপি'র।  

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘মার্কিন সেনারা ইরানের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে, ইরান সম্পূর্ণরূপে পরাজিত হয়েছে এবং তারা একটি চুক্তি করতে চায়। তবে তিনি তাদের সেই চুক্তি মেনে নেবেন না।


ট্রাম্প এনিয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। ট্রাম্পের দাবি, মিডিয়া মার্কিন বাহিনীর সাফল্যের বিষয়টি পুরোপুরি তুলে ধরছে না।


তবে ইরানের কর্মকর্তারা এই যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলেছেন। ইরানের পক্ষ থেকে এর আগে জানানো হয়, যুদ্ধ থামানোর সিদ্ধান্ত একমাত্র তাদের। সেই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে তিনটি কঠিন শর্ত দিয়েছে।


গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে শুরু হওয়া যুদ্ধ টানা ১৫ দিন ধরে চলছে। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলায় ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে এক হাজারের বেশি। দিন যত যাচ্ছে এই যুদ্ধ আরও ভয়াবহতায় রুপ নিচ্ছে।