রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নেতানিয়াহুকে ধাওয়া করে হত্যার হুঁশিয়ারি

নেতানিয়াহুকে ধাওয়া করে হত্যার হুঁশিয়ারি

নেতানিয়াহুকে ধাওয়া করে হত্যার হুঁশিয়ারি

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিহত হওয়ার গুঞ্জনের মধ্যেই তাকে হত্যার হুমকি দিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।বেনিয়ামিন নেতানিয়াহুকে নিশানা করার অঙ্গীকার করেছে। রোববার গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত রোববারের বিবৃতিতে বলা হয়, আমরা পূর্ণ শক্তি দিয়ে নেতানিয়াহুকে ধাওয়া ও হত্যা করার প্রচেষ্টা চালিয়ে যাববিবৃতিতে আরও বলা হয়েছে, যদি এই শিশু হত্যাকারী ক্রিমিনাল বেঁচে থাকে, তাহলে আমরা তাকে তাড়া করে হত্যা করবো।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। দেশ দুইটির হামলায় এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে এক হাজারের বেশি। 


ইসরায়েল-যুক্তরাষ্ট্রের প্রথম ধাপের হামলাতেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ তেহরানের কয়েক ডজন শীর্ষ নেতা। তার মৃত্যুর পর দ্বিতীয় পুত্র আয়াতুল্লাহ মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন।