রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর কাছে ১৭ ড্রোন ভূপাতিত সৌদি

রাজধানীর কাছে ১৭ ড্রোন ভূপাতিত সৌদি

রাজধানীর কাছে ১৭ ড্রোন ভূপাতিত সৌদি

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও এর পূর্বাঞ্চলীয় এলাকায় ১৭টি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর অ্যারাবিয়ার

রোববার (১৫ মার্চ) এক বিবৃতিতে দেশটির মন্ত্রণালয় জানায়, এসব ড্রোন আকাশে প্রতিরোধ করে ভূপাতিত করা হয়। এর আগে পূর্বাঞ্চলীয় এলাকায় আরও কয়েকটি ড্রোন ধ্বংস করার কথাও জানানো হয়েছিল।

শনিবার সন্ধ্যায় সৌদি কর্তৃপক্ষ জানায়, আল-খার্জ গভরনরেট অভিমুখে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। তবে ড্রোনগুলো কোথা থেকে ছোঁড়া হয়েছে, তা জানানো হয়নি। 

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চালানো আগ্রাসনের জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। আক্রান্ত ইরানের লক্ষ্যবস্তু হয় ইসরাইল ছাড়াও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সব সামরিক ঘাঁটি। এতে বেশ কয়েকজন মার্কিন সেনাও মারা গেছে। মারা গেছেন হাজারেরও বেশি ইরানি জনগণ।