বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাবারের অভাবে পানি খেয়ে ইফতার করছেন বৃদ্ধা আখিরন

খাবারের অভাবে পানি খেয়ে ইফতার করছেন বৃদ্ধা আখিরন

খাবারের অভাবে পানি খেয়ে ইফতার করছেন বৃদ্ধা আখিরন

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার মহম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধুরশাইল গ্রামের অসহায় বৃদ্ধা আখিরন (৭০) চরম মানবেতর জীবনযাপন করছেন। স্বামী মোমীন উদ্দিন মোল্লা প্রায় দুই বছর আগে মারা যাওয়ার পর থেকে তিনি একেবারেই অসহায় হয়ে পড়েছেন।
বয়সের ভারে তিনি ঠিকমতো চলাফেরা করতে পারেন না। তার চোখ দুটিও প্রায় অন্ধ হয়ে গেছে। তবুও আজ পর্যন্ত তিনি কোনো বয়স্ক ভাতা বা সরকারি সহায়তা পাননি।
স্থানীয় সূত্রে জানা যায়, অনেক সময় খাবারের অভাবে এই বৃদ্ধাকে শুধু পানি খেয়েই ইফতার করতে হচ্ছে। পবিত্র রমজান মাসেও তার ঘরে পর্যাপ্ত খাবার নেই। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাবাসীর মধ্যে গভীর দুঃখ ও সহমর্মিতা সৃষ্টি হয়েছে।
গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, “আখিরন খুবই অসহায় একজন মানুষ। বয়সের কারণে তিনি চলাফেরা করতে পারেন না, চোখেও প্রায় দেখতে পান না। অনেক সময় তাকে না খেয়েই থাকতে হয়।”আরেক স্থানীয় বাসিন্দা মহসিন উদ্দিন বলেন, “সরকারি বয়স্ক ভাতা বা কোনো সহায়তা পেলে তিনি অন্তত কিছুটা স্বস্তিতে থাকতে পারতেন। আমরা প্রশাসনের কাছে তার জন্য সহায়তার ব্যবস্থা করার অনুরোধ জানাই।”
এলাকাবাসীর দাবি, দ্রুত আখিরনের জন্য বয়স্ক ভাতা ও খাদ্য সহায়তার ব্যবস্থা করা হোক। পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিদেরও তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।