রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ১

এবার তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ১

এবার তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ১

ইরানের ওপর গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া অসম যুদ্ধের ১৬তম দিনে প্রতিশোধমূলক হামলা জোরদার করেছে তেহরান। রোববার (১৫ মার্চ) ইসরাইল লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছেন ইরানের সেনারা।

বৃহত্তর তেল আবিবের বনেই ব্রাক ও রামাত গান এলাকায় একটি ক্ষেপণাস্ত্র পড়েছে।

ইসরাইলি পুলিশ জানিয়েছে, তারা এমন বেশ কয়েকটি স্থান তদন্ত করে দেখছে, যেখানে রকেট এবং নিক্ষিপ্ত গোলার ধ্বংসাবশেষ পড়েছে।'টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, কাঁচের টুকরোর আঘাতে একজন ব্যক্তি আহত হয়েছেন। এর আগে ইসরাইলি পুলিশ জানিয়েছিল যে কেউ আহত হয়নি।

টাইমসের প্রতিবেদনে আরও জানানো হয়, ইসরাইলে ছোড়া সর্বশেষ রকেটটি ‘একটি কেন্দ্রীয় শহরে আঘাত হেনেছে’, যার কারণে একটি ক্লাস্টার বোমা (গুচ্ছ বোমা) বা অন্যান্য ধ্বংসাবশেষের কারণে একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আলজাজিরা।