মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ৩ যুবক গুরুতর আহত,

মাগুরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ৩ যুবক গুরুতর আহত,

মাগুরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ৩ যুবক গুরুতর আহত,

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরা সদরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন যুবক গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৫ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে মাগুরা সদরের রামনগর ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়।
আহতরা হলেন—
ইয়াসিন (২০), পিতা জাবেদ, গ্রাম সবদালপুর, থানা শ্রীপুর, জেলা মাগুরা। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
সুদিপ্ত (২২), পিতা প্রদীপ বিশ্বাস, গ্রাম সবদালপুর, থানা শ্রীপুর, জেলা মাগুরা। তিনি মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পেয়েছেন।
মোঃ সাজিন (২১), পিতা মিলন শেখ, গ্রাম রাধানগর, থানা শ্রীপুর, জেলা মাগুরা। তার ডান পায়ে গুরুতর আঘাত রয়েছে।
মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোস্তফা আল মামুন জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর মোটরসাইকেলটি রামনগর হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। পালিয়ে যাওয়ার সময় হাইওয়ে পুলিশ পিকআপটিকে আটক করেছে বলে জানা গেছে।