রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরব আমিরাতে ইরানের ‘ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা’

আরব আমিরাতে ইরানের ‘ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা’

আরব আমিরাতে ইরানের ‘ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা’

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় সময় সকাল নয়টায় জানিয়েছে, দেশটির আকাশ-প্রতিরোধী ব্যবস্থা এখন ইরান থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র আর ড্রোনের হুমকি মোকাবিলা করছে। তবে ওই হুমকি সম্বন্ধে বিস্তারিত আর কিছু জানানো হয়নিপ্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে যে আওয়াজ শোনা যাচ্ছে, তা আসলে ক্ষেপণাস্ত্র আর ড্রোনগুলিকে সেদেশের আকাশ-প্রতিরোধী ব্যবস্থা ‘ইন্টারসেপ্ট’ করার শব্দ। 

 

এর আগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখার কথা জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। সোমবার ভোরে বিমানবন্দরের কাছেই একটি ড্রোনের আঘাতে জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায় বলে বিবিসি নিউজ জানিয়েছে।

ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে।


তবে সব যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সতর্কতামূল ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রীদের জানানো হয়েছে, সর্বশেষ পরিস্থিতি জানতে তারা যেন তাদের সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করেন।

বিবিসি নিউজ জানিয়েছে, কিছু বিমানকে দুবাইয়েরই আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর– আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছেএমিরেটস জানিয়েছে, তারা স্থানীয় সময় সকাল ১০টার পরে সীমিতভাবে তাদের পরিষেবা শুরু করবে, তবে অন্য অনেক ফ্লাইট বাতিল করেছে তারা।

দুবাইতে এক বিমানযাত্রীর সঙ্গে কথা বলেছে বিবিসি। তিনি জানিয়েছেন, তারা এখনও বিমানবন্দরেই আটকে আছেন। বিবিসির কাছেই তিনি প্রথম জানতে পারেন আগুন লাগার বিষয়টা।

তিনি বলেন, প্রায় ৪০ মিনিট বিমানের ভেতরেই অপেক্ষা করার পরে বিমানের পাইলট ঘোষণা করেন যে একটি নিরাপত্তার ঘটনা হয়েছে, এবং আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে যাত্রীদের যে বিশদে ঘটনাটি সম্পর্কে জানানো হয়নি, সেটা ভালই হয়েছে, নাহলে গোটা বিমানবন্দরে আতঙ্ক সৃষ্টি হতো