শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

রাজধানীর খিলক্ষেতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসানোর কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (ডেসকো) তিন কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন—বরগুনা সদর উপজেলার মো. রাজিব হোসেন (২৫) ও রাজ্জাক মিয়া (৫৭) এবং জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ফরিদ জামান (৬৪)। আহত অন্য দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিরা সবাই ডেসকোর আউটসোর্সিং (সাব-ঠিকাদার) প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে নিহতদের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আহত ব্যক্তিরাও একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, খাঁপাড়া এলাকায় একটি মন্দিরের পাশে মাটির নিচ থেকে ক্রেন দিয়ে বৈদ্যুতিক তার তুলছিলেন ওই কর্মীরা। কাজ করার সময় অসাবধানতাবশত অন্য একটি সচল বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন পাঁচজন। 
স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।