রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদের আগে বেতনহীন ৮০ প্রবাসী শ্রমিক, মালয়েশিয়ায় আনন্দের বদলে উৎকণ্ঠা

ঈদের আগে বেতনহীন ৮০ প্রবাসী শ্রমিক, মালয়েশিয়ায় আনন্দের বদলে উৎকণ্ঠা

ঈদের আগে বেতনহীন ৮০ প্রবাসী শ্রমিক, মালয়েশিয়ায় আনন্দের বদলে উৎকণ্ঠা

ঈদ মানেই আনন্দ আর পরিবারের সঙ্গে সুখ ভাগাভাগির সময়। কিন্তু মালয়েশিয়ার জোহর রাজ্যের পাসির গুদাং এলাকায় কর্মরত প্রায় ৮০ জন অভিবাসী শ্রমিকের জন্য এবারের ঈদ হয়ে উঠেছে উদ্বেগ ও অনিশ্চয়তার প্রতীক।

শ্রমিকদের অভিযোগ, একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করলেও গত প্রায় ছয় মাস ধরে তারা নিয়মিত বেতন ও ওভারটাইমের পারিশ্রমিক পাচ্ছেন না। এতে তাদের দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। অনেকেই সহকর্মীদের সহযোগিতা ও শুভানুধ্যায়ীদের সামান্য সহায়তায় কোনোভাবে দিন পার করছেন।

শ্রমিকদের একজন প্রতিনিধি জানান, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তারা চরম মানবিক সংকটে পড়েছেন। দেশে থাকা পরিবারের কাছে অর্থ পাঠানো তো দূরের কথা, নিজেদের খাবারের সংস্থান করতেও হিমশিম খেতে হচ্ছে।

জানা গেছে, বিষয়টি সমাধানের আশায় চলতি বছরের জানুয়ারিতে শ্রম বিভাগে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনো সমস্যার কোনো কার্যকর সমাধান হয়নি। এ বিষয়ে আগামী ১৭ এপ্রিল শ্রম বিভাগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

শ্রমিকদের দাবি, দ্রুত বকেয়া বেতন পরিশোধ এবং ‘রিলিজ লেটার’ প্রদান করা হলে তারা অন্যত্র কাজের সুযোগ খুঁজে নিতে পারবেন।

এদিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের উত্থাপিত সমস্যার বিষয়ে তারা অবগত এবং শ্রম বিভাগের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। প্রতিষ্ঠানটির দাবি, শ্রমিকদের জন্য খাবারের ব্যবস্থা ও কিছু আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।

তবে ঈদের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বেতনহীন এই শ্রমিকদের প্রত্যাশা—তাদের প্রাপ্য অধিকার ফিরে পাওয়া এবং অনিশ্চয়তার এই অন্ধকার কাটিয়ে নতুন আশার আলো দেখা।